এইমাত্র পাওয়া

মাউশির মহাপরিচালকের দায়িত্ব পেলেন এবিএম রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (চলতি দায়িত্বে)  হিসেবে দায়িত্ব পেয়েছেন এবিএম রেজাউল করীম। তিনি মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক ও মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে কর্মরত ছিলেন।

বুধবার  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা: রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,  বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ বি এম রেজাউল করীম (৫৬৯২)কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব)পদে পদায়ন করা হলো। পদায়নের শর্তে বলা হয়েছে, এ চলতি দায়িত্ব কোন পদোন্নতি নয়; এ চলতি দায়িত্ব প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না:  সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তাঁর যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading