ঢাকাঃ দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আবশ্যক জানিয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ ব্যাপারে লিখিত নির্দেশনা পাঠিয়েছে অধিদপ্তরের শারীরিক শিক্ষা উইং।
এ উইংয়ের সহকারী পরিচালক এ এইচ এম ফজলে রাব্বী বলেন, বিগত সময়ে কিছু কিছু স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে নিরুৎসাহ দেখিয়েছে। তাই এবার বিষয়টি তদারকির উদ্যোগ নিয়েছে শারীরিক শিক্ষা উইং। এজন্য লিখিত আদেশ জারি করে ৩১ জানুয়ারির মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়ালেখার পাশাপাশি শরীরচর্চা একটি অন্যতম অনুষঙ্গ। সেজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা আবশ্যক।”
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
