এইমাত্র পাওয়া

কুয়েটের আরও ৫ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে

খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরও ৫ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) অভিযুক্তদের চিঠির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে।

গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতির অভিযোগে এ সিদ্ধান্ত হয়। এর আগে ৯৪তম সিন্ডিকেট সভায় ২ শিক্ষকসহ ৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

বরখাস্ত ৫ শিক্ষক হলেন, মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

কুয়েটের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব আনিসুর রহমান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগ ওঠা এ সব শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর ফলে বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। বৈঠকে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.