ময়মনসিংহঃ গফরগাঁও সড়কের সুতিয়াখালী ফুলপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফজলে রাব্বি (৩৫) নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন। তিনি আহত অবস্থায় গত তিনদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শেষে গত বুধবার বিকেলে দিকে গফরগাঁও পৌরশহরের ইমামবাড়ী এলাকায় নিজ বাসায় আসার পর রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। পিতা নাজিম উদ্দীন মাষ্টার ছেলের মৃত্যু ঘটনাটি নিশ্চিত করেন।
নিহত ফজলে রাব্বি উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কান্দিপাড়া শাখা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম- আহ্বায়ক ছিলেন। তার মৃত্যুর খবরে গফরগাঁও প্রাথমিক শিক্ষক সমাজের শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ইমামবাড়ি ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তরুন এই শিক্ষকের মৃত্যুতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান কাজলসহ গফরগাঁও ও কান্দিপাড়া শাখার শিক্ষক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সোমবার সকালে গফরগাঁও থেকে ময়মনসিংহে পিটিআই যাওয়ার পথে সুতিয়াখালী ফুলপুর এলাকায় সিএনজির সাথে একটি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সাদিয়া আক্তার (২৫) নামে অন্তঃসত্ত্বা এক মহিলা মারা যান ও শিক্ষক ফজলে রাব্বি, শিক্ষক নজরুল ইসলামসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
