ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দায় গোসল করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের তিন নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে সুতারকান্দা গ্রামে একটি খালে গোসল করা নিয়ে অনিক মাতুব্বরের সঙ্গে প্রতিবেশী লিয়াকত মাতুব্বরের কথা-কাটাকাটি হয়। এ সময় অনিককে চড় থাপড় মারে লিয়াকত। এরই জেরে বিকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১২ জন আহত হন।
আহতদের মধ্যে সুরু মাতুব্বর (৮৫), ইমারত মাতুব্বর (৩৫), লিয়াকত মাতুব্বর (৩৭), রিতু আক্তার (২৭), সবজান বেগম (৬৫), রাবেয়া বেগম (২৫), অনিক (১৫), আমির হোসেন (৫৫), লিংকন (২৫) ও হানিফকে (১৭) নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শুক্রবার রাত ৯ টার দিকে নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
