এইমাত্র পাওয়া

জবির জনসংযোগ দপ্তরের পরিচালক হলেন আনওয়ারুস সালাম

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের নতুন পরিচালক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালাম। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালামকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য জবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিযুক্ত করা হলো।

এতে আরো বলা হয়, এ আদেশ ১৭ অক্টোবর থেকে কার্যকর হবে। এ ছাড়া তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.