ঢাকাঃ বৈষম্য নিরসন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স কোর্সের সাড়ে ৩ হাজার শিক্ষককে প্রচলিত জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি নেকবার হোসেন। এতে অংশ নেন ২৫০-৩০০ জন।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মেহরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
