নতুন শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিদ্দিক জোবায়ের।

সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়,  সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সিদ্দিক জোবায়ের (পরিচিতি নম্বর ৩৬২৭)-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। 

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশীদ নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পাওয়ায় এপদ শূন্য ছিল। শূন্য পদে সিদ্দিক জোবায়েরকে পদায়ন করা হলো। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.