মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে স্কুলশিক্ষক জাকিউল ইলমা জাকিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল।এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও নিহত শিক্ষিকার পরিবারের সদস্যরা। মানববন্ধনে অংশগ্রহণকারী নিহত শিক্ষক জাকিউল ইলমা জাকিয়ার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গত ১২ আক্টোম্বর মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মহিবুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে ভাবি জাকিউল ইলমা জাকিয়া ও বোন বোন জোছনা খাতুনকে হত্যা করে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
