গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ এবং প্রতিষ্ঠানগুলোর সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যারা নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকবেন না, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
