এনটিআরসিএ’র উপ-পরিচালক অধ্যাপক দিলসাদকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক দিলসাদ চৌধুরীকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়। বুধবার এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়সামিন।

প্রজ্ঞাপনে বলা হয়,  বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক (ইতিহাস)  দিলসাদ চৌধুরী পিআরএল এ গমণের সুবিধার্থে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসবে বদলি করা হলো।

রাষ্ট্রপতির আদেশ ক্রমে  এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.