রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাময়িক ভাবে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধের ঘোষণা করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে সকল প্রকার দলীয় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী উপাচার্য নিয়োগের পর যথাযথ প্রক্রিয়া বা সরকারি সিদ্ধান্তক্রমে স্থায়ীভাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.