বুদ্ধিজীবী দিবসে যেসব রাস্তা ব্যবহার করবেন

অনলাইন ডেস্ক :

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমণ করবেন। এ কারণে ওই এলাকায় সুষ্ঠুভাবে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহন (বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিকশা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড পরিহার করতে হবে। তবে অন্য রাস্তা ব্যবহার করা যাবে।

যেসব রাস্তা ব্যবহার করবেন:

যেসব যানবাহন আশুলিয়ার দিক থেকে বেড়িবাঁধ দিয়ে মিরপুরের দিকে আসবে, সেসব যানবাহন নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে। মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, টেকনিক্যাল মোড় থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে। মিরপুর-১০ নম্বর থেকে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যেসব যানবাহন যাবে সেগুলো মিরপুর-১ নম্বর থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.