একাদশে ভর্তির সময় আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক।।

দেশজুড়ে চলমান কোটা আন্দোলনের কারণে স্থবির শিক্ষা কার্যক্রম। এরমধ্যে সব ধরনের পরীক্ষা পেছানো হয়েছে। এবার দ্বিতীয় দফায় বাড়ল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময়সীমা।

নতুন সময়সূচি অনুযায়ী, অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডসমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এইচএসসির সব পরীক্ষা স্থগিত, নতুন সময়সূচি প্রকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে অনলাইমের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে।

প্রসঙ্গত, এর আগেও ভর্তির সময় এক দফা বাড়ানো হয়েছে।

শিবা/এ/০১/০৮/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.