এইমাত্র পাওয়া

১৬ ডিসেম্বর ১৬ টাকায় এয়ার টিকিট

অনলাইন ডেস্ক :

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মাত্র ১৬ টাকায় এয়ার টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে ‘অনলাইন টিকিটিং এজেন্সি ২৪ টিকেট ডটকম’। বিকাশ, ডিমানি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইবিএল, লংকা-বাংলাসহ আরো কিছু আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা ‘বিজয় উল্লাস অফার’টি উপভোগ করতে পারবেন।

শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৬ ডিসেম্বর সারাদিন ২৪ ঘণ্টার জন্য এই অফারটি পাওয়া যাবে। শুধুমাত্র অভ্যন্তরীণ রুটে এয়ার টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রতি ১৬ জনের একজন ১৬ টাকায় টিকিট কিনতে পারবেন।

১৬ ডিসেম্বর বিক্রিত সর্বমোট টিকিট হতে প্রতি ১৬ জনের একজন ভাগ্যবান ক্রেতা ১৬ টাকা বাদে অবশিষ্ট টাকা ফেরত পাবেন। এই অফারের সময় একজন ক্রেতা যতবার খুশি টিকিট ক্রয় করতে পারবেন এবং একাধিকবার বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে।

এ ব্যাপারে ২৪ টিকিট ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের দিনটি রাঙিয়ে তুলতে ‘বিজয় উল্লাস অফার’ ঘোষণা করা হয়েছে। অনলাইনে এয়ার টিকিট ক্রয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে আমরা এই অভিনব পদ্ধতি বেছে নিয়েছি। ১৬ ডিসেম্বর ২৪ ঘণ্টায় আমরা ১৬০০ গ্রাহককে ১৬ টাকায় এয়ার টিকিট দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৪ টিকিটের ওয়েবসাইটে (www.24tkt.com) পাওয়া যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.