এইমাত্র পাওয়া

গরু-ছাগল কাটলে আমার খুব মায়া লাগে: মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক।।

সম্প্রতি রাজধানীতে একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আল্লাহর বিধান আছে বলেই কোরবানি দেন তিনি। তবে কোরবানি ঈদের সময় বেশ কষ্ট পান।

মিষ্টি জান্নাত বলেন, ‘আমার কোরবানি ঈদের সময় খুব কষ্ট লাগে। গরু, ছাগল কিংবা খাসি এসব কাটলে আমার খুব মায়া লাগে। কারণ আমি তো অনেকগুলো কুকুর-বিড়াল পালি, তাই ওদের কথা মনে পড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘প্রতিবার কোরবানি ঈদে কী করি, গরু-ছাগল-খাসি এগুলো আমার গাড়ির পেছনের সিটে করে নিয়ে আসি। গরু তো নিয়ে আসা সম্ভব হয় না, তবে ছাগল কিংবা খাসি নিয়ে আসি। দেখা যায়, আমি সামনে বসি- ড্রাইভার পাশে, আর ছাগল-খাসি পেছনের সিটে।

হাটে যেতে পছন্দ করেন জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘ছোট থেকেই আমি হাটে যেতে পছন্দ করি। এখনও যাই। এবার হয়তো ঢাকাতে ঈদ করব। একটা গরু কিনব, সাথে ছাগল ও খাসি নিব। যদি উট পাই, তাহলে সেটাও নিতে পারি।’

ভাইরাল হওয়ার পর তার কাজের সংখ্যা বেড়েছে জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘অনেক নতুন সিনেমার প্রস্তাব এসেছে। দেশের বাইরে শো বেড়েছে। ঈদের পর তিনটি শো আছে লন্ডন, আমেরিকা ও কানাডা। সবকিছু ঠিক থাকলে শোগুলোতে অংশ নেব।’

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.