নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে আরও তিনটি উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।
ভোট স্থগিত হওয়া উপজেলাগুলো হচ্ছে নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা।
খালিয়াজুরী উপজেলায় সড়কসংযোগ এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএমের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও জানান ইসির জনসংযোগ পরিচালক।
এর আগে গতকাল, ১৯ উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝারা, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা এবং রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম /২৮/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
