নিজস্ব প্রতিবেদক, ঢাকা: একাদশ থেকে স্নাতক পর্যায়ে সদ্য জাতীয়করণ হওয়া সকল সরকারি কলেজের শিক্ষার্থী ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই অর্থ জমা দিতে হবে।
রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘একাদশ হতে স্নাতক পর্যায়ের সকল সরকারি কলেজে (সদ্য জাতীয়করণকৃত কলেজসহ) ২০২০-২০২৪ অর্থ বছরের ভর্তি ফি সরকারি কোষাগারে জমা প্রদানের তথ্য ( সফট কপিসহ NikoshBAN ফন্টে Word Document হিসেবে ই-মেইলে (ddgovtcollege@gmail.com ) আগামী ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে নিম্নবর্ণিত ছক মোতাবেক জরুরীভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
