নিউজ ডেস্ক।।
আসছে ২০২৪–২৫ সালের বাজেট। গতবারের বাজেটে ৫ শতাংশ প্রণোদনা পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। এবারের বাজেটেও সরকারি চাকরিজীবীরা সেই ৫ শতাংশ প্রণোদনা পেতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি জানিয়েছেন।
আগামী ৬ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
গত অর্থবছরেও মতো এবারও সরকারি চাকরিজীবীরা বিশেষ প্রণোদনা পাবেন কি না— তা জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এবারও বাজেটেও ৫ শতাংশ প্রণোদনা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি আছে। এ নিয়ে নেতিবাচক আলোচনা বা এটি অব্যাহত না রাখার আলোচনা নেই বললেই চলে। সবকিছু ঠিক থাকলে ও প্রধানমন্ত্রী অনুমোদন করলে এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের পরে গত বছরের ১৮ জুলাই সরকারের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, চাকরিরত কর্মকর্তারা ১ জুলাই ২০২৩ হতে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।
চাকরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ ছিল ৮০ হাজার ৪৬৩ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে বরাদ্দ কমিয়ে ৭৭ হাজার ৪৮৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ ছিল ৮০ হাজার ৪৬৩ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে বরাদ্দ কমিয়ে ৭৭ হাজার ৪৮৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় প্রকৃত ব্যয়ের পরিমাণ ছিল ৬৩ হাজার ৮৫১ কোটি টাকা। এর আগের অর্থবছরে (২০২১-২২) এ খাতে প্রকৃত ব্যয় ছিল ৬২ হাজার ৮৫৬ কোটি টাকা। আর ২০২০-২১ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় প্রকৃত ব্যয়ের পরিমাণ ছিল ৬১ হাজার ৬৭২ কোটি টাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
