জাপানের বৃত্তির জন্য মনোনয়ন পেলেন ৮৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক।।

জাপান সরকারের মেক্সট স্কলারশিপ ২০২৪-২৫-এর আওতায় রিসার্চ (মাস্টার্স অ্যান্ড পিএইচডি) আন্ডারগ্র্যাজুয়েট, কলেজ অব টেকনোলজি এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজ পর্যায়ে মোট ৮৪ বাংলাদেশিকে মনোনীত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মনোনীত শিক্ষার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

৮৪ জনের মধ্যে রিসার্চ পিএইচডি প্রোগ্রামে ১৬ জন, রিসার্চ মাস্টার্স প্রোগ্রামে ২০ জন, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ৩০ জন, স্পেশালাইজড ট্রেনিং কলেজ প্রোগ্রামে ৮ জন, কলেজ অব টেকনোলজি প্রোগ্রামে ১০ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মনোনয়ন বৃত্তিপ্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। জাপান দূতাবাস লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন করবে এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জাপান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃত্তি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দেয় জাপান সরকার। জাপানে পড়াশোনার জন্য অন্যতম একটি বৃত্তি হলো ‘মেক্সট (MEXT)’। এটি আসলে MECSST। শব্দটি প্রকৃতপক্ষে Ministry of Education, Culture, Sports, Science and Technology। বড়সড় শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো ‘মেক্সট’।

১৯৫৪ সাল থেকে শুরু করে বিশ্বের ১৬০টির মতো দেশ থেকে আসা ছাত্রদের জন্য এ বৃত্তি দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত বৃত্তিগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা আর সম্মানিত। এ বৃত্তির জন্য ভিসা পেলে ভিসাতে লেখা থাকে ‘Govt. Scholar’।

মনোনীত প্রার্থীদের নামের তালিক দেখুন এখানে

শিক্ষাবার্তা ডট কম/জামান/২৫/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.