হাম*লায় আহত ছাত্রদলের সাবেক দুই নেতা

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা

প্রকাশ: ২২ মে, ২০২৪ ০১:২৯
হামলায় আহত ছাত্রদলের সাবেক দুই নেতা, ঢামেকে ভর্তি
নিজস্ব প্রতিবেদক

হামলায় আহত ছাত্রদলের সাবেক দুই নেতা, ঢামেকে ভর্তি
সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগের শিল্পকলা একাডেমির সামনে দুর্বৃত্তদের হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দুই নেতা গুরুতর আহত হয়েছেন। তারা হলেন– কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ (৩৭) ও সাবেক সহসভাপতি ঝলক (৩৫)।

মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা জানায়, শিল্পকলা একাডেমির সামনে বসা অবস্থায় হঠাৎ ২০ থেকে ২২ জন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

তাদের হাতুড়ি দিয়ে পেটানোর পাশাপাশি কুপিয়ে জখম করা হয়। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে আহত ঝলককে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত ঝলক বলেন, ‘শিল্পকলা একাডেমির সামনে আমরা কয়েক বন্ধু মিলে চা খাচ্ছিলাম।

তখন ছাত্রলীগের ১০-১৫ জন ছেলে লাঠি, হাতুড়ি ধারাল অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমি মাথায় আঘাতপ্রাপ্ত হই এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাত করে। এ ছাড়া শ্রাবণ ভাইয়ের পিঠে ধারাল অস্ত্রসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আমাদের দুজনকে শাহবাগ থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ঘটনাস্থল পরিদর্শনকারী শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমন মোহাম্মদ ইশতিয়াক বলেন, শিল্পকলা একাডেমির সামনে চায়ের দোকানের বেশ কয়েকজন যুবক দুজনকে মারধর করতে দেখে সেখানে যাই। সেখান থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি। ঘটনার তদন্ত চলছে।

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রাসঙ্গিক
সম্পর্কিত খবর
দুর্বৃত্তের হামলায় তরুণের মৃত্যুর অভিযোগ
দুর্বৃত্তের হামলায় তরুণের মৃত্যুর অভিযোগ
দুর্বৃত্তের হামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আহত
দুর্বৃত্তের হামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আহত
নাইজেরিয়ায় মোটরবাইকে এসে ৪০ জনকে হত্যা করল বন্দুকধারীরা
নাইজেরিয়ায় মোটরবাইকে এসে ৪০ জনকে হত্যা করল বন্দুকধারীরা
গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তের হামলা
গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তের হামলা
ঢাকা

প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:৫৮
ওয়ারীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

ওয়ারীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি
রাজধানীর ওয়ারী বনগ্রাম এলাকার একটি বাসায় বালতির পানিতে পড়ে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে বনগ্রাম রোডে পানির ট্যাংকের পাশের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

শিশু আমেনার বাবা তাজুল ইসলাম জানান, বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তাঁরা।

সকালে মা খোদেজা আক্তার রান্না করছিলেন। আর বাবা ঘরে বসে ছিলেন। এ সময় শিশুটি রুমে একাই হেঁটে হেঁটে খেলছিল। তবে কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে দেখেন, বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে সে।
সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে তুলে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
স্বজনরা জানায়, দুই বোনের মধ্যে আমেনা ছোট। তার বাবা তাজুল ইসলাম পুরান ঢাকায় হার্ডওয়্যারের ব্যবসা করেন। আর মা খাদিজা আক্তার গৃহিণী।

বাড়ি ফেনী সদর উপজেলায়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওয়ারী থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
ঢাকা
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪ ২৩:১২
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ছাত্রলীগকর্মী নিহত
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ছাত্রলীগকর্মী নিহত
প্রতীকী ছবি
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাস্তা পার হওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী হাসান (১৮) নামে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তা পারাপারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাত করা হয় তাকে। তাৎক্ষণিকভাবে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদী বাড্ডার নুরের চালা এলাকার বাসিন্দা।

নিহতের মামা মো. চয়ন বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি কর্মসূচি ছিল। এতে যোগ দিতে দুপুর আড়াইটার দিকে তারা তিনটি বাসে নেতাকর্মীদের নিয়ে বাড্ডা থেকে রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আসেন। ধানমন্ডিতে র‌্যালি শেষে নূরের চালা থেকে আসা নেতাকর্মীরা হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউ পার হচ্ছিলেন। এ সময় পিকআপ ভ্যানে চড়ে র‌্যালিতে যোগ দিতে আসা একদল নেতাকর্মীর সঙ্গে তাদের বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়।

তখন একজন মেহেদীর বুকে ছুরিকাঘাত করেন। এ সময় হাতাহাতিতে আরো বেশ কয়েকজন আহত হন।
তিনি জানান, মেহেদী এ বছর ভাটারার ছোলমাইদ হাইস্কুল থেকে এসসসি পাস করেন। ছাত্রলীগের কর্মী হলেও তিনি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন।

তার মা লিপি সিকদার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মসূচি শেষে সংসদ ভবনের সামনে রাস্তা পারাপারকে কেন্দ্র করে দুই গ্রুপের হাতাহাতি থেকে ঘটনাটি ঘটে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালমান রয়েছে বলে জানান তিনি।

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
ঢাকা
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪ ০১:৪৬
শাহজালাল বিমানবন্দর
আমিরাতফেরত যাত্রীর কাছে মিলল সাড়ে চার কোটি টাকার সোনা
নিজস্ব প্রতিবেদক
আমিরাতফেরত যাত্রীর কাছে মিলল সাড়ে চার কোটি টাকার সোনা
প্রতীকী ছবি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার চার কেজি ৪৯২ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা শহীদ মিয়া নামের এক যাত্রীর কাছ থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টিম এই স্বর্ণ উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য চার কোটি ৬০ লাখ টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এই তথ্য দেন।

বিমানবন্দর থানা পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিকে থানায় (বিমানবন্দর) সোপর্দ করে ফৌজদারি মামলা করেছে কাস্টমস গোয়েন্দা।

প্রদীপ কুমার সরকার বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৪৬ নম্বর ফ্লাইট গতকাল সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর যাত্রী শহীদ মিয়াকে আটক করে তল্লাশিতে প্রায় সাড়ে চার কেজি স্বর্ণ পাওয়া যায়। তিনি জানান, বিমানবন্দরের অভ্যন্তরে বোর্ডিং গেট, ট্রানজিট পয়েন্ট, গ্রিন চ্যানেলসহ গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক অবস্থান নিয়ে তাঁরা যাত্রী শহীদ মিয়াকে সন্দেহের মধ্যে রাখেন। এক পর্যায়ে তাঁর ইমিগ্রেশন সম্পন্ন করা হয়।

সকাল সাড়ে ৯টায় গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিন অতিক্রম করার পর তাঁকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর টিমের সদস্যরা চিহ্নিত করেন। এরপর তাঁর কাছে স্বর্ণালংকার বা স্বর্ণজাতীয় কোনো কিছু আছে কি না জানতে চাওয়া হয়। তিনি তাঁর কাছে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার থাকার কথা স্বীকার করেন। তবে তাঁর কাছে ৩০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়।
আর কোনো স্বর্ণ থাকার কথা অস্বীকার করায় তাঁকে আর্চওয়ে করানো হয়। তাঁর পরনের জামার ওজন অস্বাভাবিক মনে হওয়ায় তা (জামা) খুলে স্ক্যানিং মেশিনে স্ক্যান করা হয়।
জামাকাপড়ের মধ্যে বিশেষভাবে লুকানো স্বর্ণের ইমেজের অস্তিত্ব পাওয়া গেলে তাঁকে নেওয়া হয় কাস্টমস হলে। পরে তাঁর পরনের ১৬ পিস জামা (৯টি শর্ট প্যান্ট, ছয়টি স্যান্ডো গেঞ্জি এবং একটি ফুলপ্যান্ট) যাত্রী ও বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার লোকজনের উপস্থিতিতে ক্যানোপি-১-এ নিয়ে স্থানীয় স্বর্ণকার দিয়ে পোড়ানো হয়। এতে সেখানে অপরিশোধিত চার হাজার ৪৬২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

প্রদীপ কুমার বলেন, জব্দ করা স্বর্ণ কাস্টম হাউস, ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলমান। আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
ঢাকা
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:৫১
আইসিসিবিতে ‘সেইফকন’ ও ‘কোল্ড চেইন’ প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
আইসিসিবিতে ‘সেইফকন’ ও ‘কোল্ড চেইন’ প্রদর্শনী
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ‘সেইফকন’ ও ‘কোল্ড চেইন’ প্রদর্শনী। বিশ্বের ১৬টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজেক্ট ও প্রতিষ্ঠান থেকে দর্শনার্থীরা প্রদর্শনীতে আসছেন। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীর আজ শনিবার শেষ দিন।

প্রদর্শনীটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে।
আয়োজকরা জানান বাংলাদেশে কোল্ড চেইন এবং অবকাঠামো নির্মাণ শিল্পের ওপর বড় ধরনের প্রদর্শনী এটি। এখানে কোল্ড চেইন এবং কোল্ড স্টোরেজে নানা প্রযুক্তি, অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা ও সেইফ এইচভিএসিআর সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর যত পণ্য ও সল্যুশন সার্ভিসেস আছে, তা নিয়ে তারা অংশগ্রহণ করেছে। তারা আরো জানান, অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যেসব পণ্য টেকসই, এনার্জি ইফিশিয়েন্ট এবং পরিবেশবান্ধব, সেসব পণ্য ও প্রযুক্তি কেবল এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
সর্বশেষ সংবাদ
বুদ্ধপূর্ণিমায় আত্মশরণ
১২ মিনিট আগে |বিবিধ
জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনায় অংশ নিন
১৬ মিনিট আগে |বিবিধ
ইসরায়েলের হাসপাতাল: অসুস্থ ফিলিস্তিনিদের শিকলে বেঁধে ফেলে রাখা হচ্ছে
১৯ মিনিট আগে |বিশ্ব
অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে বন্ধ হচ্ছে কালো টাকা বিনিয়োগ
২৮ মিনিট আগে |বাণিজ্য
ইরানের অগ্রযাত্রা একইভাবে অব্যাহত থাকবে
৪৪ মিনিট আগে |বিবিধ
পরিত্যক্ত সবজি থেকে পলিথিন উদ্ভাবন খুদে বিজ্ঞানীর
১ ঘণ্টা আগে |তথ্যপ্রযুক্তি
সাতসকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
১ ঘণ্টা আগে |জাতীয়
যুদ্ধ থেকে বাঁচতে পথ বদলে নিল ইগল
১ ঘণ্টা আগে |বিবিধ
আদমদীঘিতে রাজু খান আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
৪ ঘণ্টা আগে |সারাবাংলা
ধর্মপাশায় বিপুল ভোটে চেয়ারম্যান পদে মুরাদের জয়
৪ ঘণ্টা আগে |সারাবাংলা
এমপি আনার নিখোঁজের ঘটনায় কালীগঞ্জ থানায় জিডি
৪ ঘণ্টা আগে |জাতীয়
প্রার্থিতা ফিরে পেয়ে বাজিমাত দুর্জয়ের
৪ ঘণ্টা আগে |সারাবাংলা
লঘুদণ্ডে প্রশাসনে বাড়ছে বিতর্কিত কর্মকাণ্ড
৪ ঘণ্টা আগে |জাতীয়
ভোটার উপস্থিতি কম: বিভিন্ন স্থানে সংঘর্ষ, কক্সবাজারে নিহত ১
৪ ঘণ্টা আগে |সারাবাংলা
মির্জাপুরে এনএসআইয়ের এডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক
৫ ঘণ্টা আগে |সারাবাংলা
লালপুরে উপজেলার চেয়ারম্যান হলেন সাগর
৫ ঘণ্টা আগে |সারাবাংলা
বিপুল ভোটের ব্যবধানে মেয়র থেকে চেয়ারম্যান হলেন রাসেল
৫ ঘণ্টা আগে |সারাবাংলা
সালথায় চেয়ারম্যানের চেয়ার ধরে রাখলেন ওয়াদুদ
৫ ঘণ্টা আগে |সারাবাংলা
কেরানীগঞ্জে কারখানা ও আবাসিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
৫ ঘণ্টা আগে |সারাবাংলা
রামগঞ্জে চেয়ারম্যান পদে নতুন মুখ, রায়পুরে পুরনোতেই আস্থা
৬ ঘণ্টা আগে |সারাবাংলা
বগুড়ায় তিন উপজেলায় বিজয়ী যারা
৬ ঘণ্টা আগে |সারাবাংলা
রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন বিপ্লব
৬ ঘণ্টা আগে |সারাবাংলা
সৌদিতে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
৬ ঘণ্টা আগে |সারাবাংলা
লৌহজংয়ে বিএম শোয়েব ও টঙ্গীবাড়িতে আরিফুল চেয়ারম্যান নির্বাচিত
৬ ঘণ্টা আগে |সারাবাংলা
ভোলার তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
৬ ঘণ্টা আগে |সারাবাংলা
‘অভিযোগের প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’
৭ ঘণ্টা আগে |জাতীয়
বাসা থেকে বের হয়ে ৫ দিন ধরে নিখোঁজ বুয়েটছাত্র তানভীর
৭ ঘণ্টা আগে |শিক্ষা
হামলায় আহত ছাত্রদলের সাবেক দুই নেতা, ঢামেকে ভর্তি
৭ ঘণ্টা আগে |ঢাকা
চাটমোহর উপজেলা নির্বাচনে দুলাল মির্জা চেয়ারম্যান নির্বাচিত
৮ ঘণ্টা আগে |সারাবাংলা
যুক্তরাস্ট্রের কাছেও হারল বাংলাদেশ
৮ ঘণ্টা আগে |খেলা
সর্বাধিক পঠিত
বেসরকারি ফলে জয়ী হলেন যারা
১২ ঘণ্টা আগে |জাতীয়
মার্কিন নিষেধাজ্ঞায় যা বললেন সাবেক সেনাপ্রধান আজিজ
১৯ ঘণ্টা আগে |জাতীয়
উপজেলা নির্বাচনেও হারলেন সাবেক এমপি জাফর
১৪ ঘণ্টা আগে |সারাবাংলা
জননিরাপত্তা বিভাগ ও নির্বাচন কমিশনে নতুন সচিব
১১ ঘণ্টা আগে |জাতীয়
মন্দিরার সঙ্গে প্রেম, যা বললেন শরীফুল রাজ
১৯ ঘণ্টা আগে |বিনোদন
সাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
১৬ ঘণ্টা আগে |জাতীয়
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ঝড়
২৩ ঘণ্টা আগে |জাতীয়
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
১২ ঘণ্টা আগে |জাতীয়
অন্য দেশেও ভিএফএসের বিরুদ্ধে নানা অভিযোগ
২৩ ঘণ্টা আগে |জাতীয়
এবার কী হতে পারে ইরানে?
১৭ ঘণ্টা আগে |বিশ্ব
ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা
১৮ ঘণ্টা আগে |জাতীয়
‘আমি কোনো অপরাধ করিনি যে শাস্তি পেতে হবে’
১৭ ঘণ্টা আগে |জাতীয়
সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, যা বললেন ওবায়দুল কাদের
১৪ ঘণ্টা আগে |রাজনীতি
নিজের পছন্দ হলেও শাহরুখের ভয়ে যে কাজ করেন না গৌরী
১৬ ঘণ্টা আগে |বিনোদন
ভিসানীতিতে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী
১৯ ঘণ্টা আগে |জাতীয়
নগরকান্দায় বিপুল ভোটে বিজয়ী শাহজামান বাবুল
১৩ ঘণ্টা আগে |সারাবাংলা
‘১০ টাকা খরচ করতে দশবার ভাবতে হয় আমাকে’
২২ ঘণ্টা আগে |বিবিধ
গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তের হামলা
১৩ ঘণ্টা আগে |জাতীয়
আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি উদ্যোগই চমৎকার : অর্থ প্রতিমন্ত্রী
১১ ঘণ্টা আগে |জাতীয়
হেলিকপ্টার কেন বিধ্বস্ত হয়? বিজ্ঞান কী বলে?
১৬ ঘণ্টা আগে |বিজ্ঞান ও ফিচার
যুক্তরাস্ট্রের কাছেও হারল বাংলাদেশ
৮ ঘণ্টা আগে |খেলা
সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং বিমানে ‘তীব্র ঝাঁকি’, ১ আরোহীর মৃত্যু
১৬ ঘণ্টা আগে |বিশ্ব
আকাশপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্বনেতা
২৩ ঘণ্টা আগে |বিশ্ব
এভারেস্টের পর লোৎসে জয় বাবরের
২১ ঘণ্টা আগে |জাতীয়
সতর ঢেকে রাখা প্রসঙ্গে ইসলামের নির্দেশনা
২৩ ঘণ্টা আগে |ইসলামী জীবন
সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
১৯ ঘণ্টা আগে |জাতীয়
মমতাকে ‘নিচু পর্যায়ের ব্যক্তিগত আক্রমণ’, শাস্তি পেলেন সাবেক বিচারপতি
১৩ ঘণ্টা আগে |বিশ্ব
সৌদি পৌঁছলেন দেশের ৩২ হাজার ৭১৯ হজযাত্রী
২২ ঘণ্টা আগে |জাতীয়
ওমরাহ পারমিট দিয়ে হজ করা যাবে? যা বলল সৌদি আরব
১৬ ঘণ্টা আগে |ইসলামী জীবন
লিটন-মুশফিকের পর দল পেলেন না তাওহিদও
১৮ ঘণ্টা আগে |খেলা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
play.google kalerkanthoapple app kalerkantho
অনুসরণ করুন
threads
আজকের পত্রিকা
প্রথম পাতাশেষের পাতাখেলাখবরশুভসংঘদেশে দেশে
অনলাইন
জাতীয়সারাবাংলাবিশ্ববাণিজ্যবিনোদনখেলাধুলা
বিজ্ঞাপন
মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)
প্রধান সম্পাদক : ইমদাদুল হক মিলন

আমাদের সম্পর্কেশর্তাবলীগোপনীয়তা নীতিযোগাযোগ করুন
স্বত্ব © ২০২৪ কালের কণ্ঠ

 

শিক্ষাবার্তা ডট কম/জামান/২২/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.