নেপালের কাঠমুন্ডুতে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের নবম দিনেও স্বর্ণ জয় শুরু হয়েছে আর্চারি দিয়ে। দিনের শুরুতেই নারী কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন সুমা বিশ্বাস।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রতিযোগিকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন সুমা। এর আগে গতকাল সুস্মিতা বণিক ও শ্যামলী রায়কে নিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগেও স্বর্ণ জয় করেছিলেন এই তীরন্দাজ।
গতকাল (রোববার) আর্চারিতে সোনায় মোড়ানো একটি দিন কাটিয়েছে বাংলাদেশ।একদিনে মোট ৬টি সোনা জিতেছে লাল সবুজ প্রতিনিধিরা। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের হাত ধরে সোনা জয়ের উৎসবের শুরু।
নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে এটি নিয়ে মোট ১৫টি সোনা জিতল বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
