নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় কবি কাজী নজরুল পদক পাচ্ছেন দেশের চার গুণী। সম্প্রতি তাদের নাম ঘোষণা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবছর যে চার জন ‘নজরুল পদক-২০২৪’ পাচ্ছেন তারা হলেন নজরুল সংগীতের গুণী শিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ।
জাতীয় কবির ১২৫তম জন্মদিন উপলক্ষে রবিবার (১৯ মে) পদকের জন্য এ চারজনকে নির্বাচিত করেছে কমিটি।
আনুষ্ঠানিকভাবে আগামী ২ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান করা হবে।
কবির জন্মজয়ন্তীর সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের পুরস্কার তুলে দেবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সৌমিত্র শেখর।
এ ছাড়া আগামী ২৪, ২৫ ও ২৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চারদিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১৯/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
