হোসেনপুরে তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক।।

কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থ ১ শিক্ষার্থীকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার।

জানা যায়, তীব্র গরম থাকায় বৃহস্পতিবার প্রথম শ্রেণির একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থতা অনুভব করতে থাকে। পরে অন্য শ্রেণিগুলোতে গিয়ে একই চিত্র দেখা যায়। অসুস্থ এসব শিক্ষার্থীদের বিদ্যালয়ের অফিস রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেবেকা সুলতানা এ বিষয়ে জানান, হঠাৎ তীব্র গরমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। পরে কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের নিয়ে যায় এবং প্রতিষ্ঠানটি ছুটি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল জানান, গরম কিছুটা বেশি। ঘটনাস্থলে এসে দেখেছি কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছে। স্কুল ছুটি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে

শিবা/জামান/১৭/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.