ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলছে, ১৮তম নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষার ফল নিয়ে তাঁরা ব্যস্ত সময় পার করছে। ফল আজ বুধবার যে কোন সময়ে প্রকাশিত হতে পারে।
১৮তম নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছে, সেটির ফল নিয়ে উৎকণ্ঠায় আছেন চাকরিপ্রার্থীরা। অনেকেই ফোন করে এ বিষয়ে খোঁজ নিয়েছেন। পরে এনটিআরসিএতে যোগাযোগ করা হয়েছে। ফল কবে হতে পারে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম বলেন, ‘আমরা ফল প্রকাশের বিষয়ে কাজ করছি। এ নিয়ে ব্যস্ত আছি। আজই ফল প্রকাশিত হবে।’
এর আগে গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২–এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
