এইমাত্র পাওয়া

আট বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের আটটি বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায় ৮৭ মিলিমিটার। এ ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে ভোলায় ৭৩ মিলিমিটার, গোপালগঞ্জে ৬৯, মোংলায় ৬০, শ্রীমঙ্গলে ৫১, ফেনীতে ৪৬, টাঙ্গাইলে ৩৮, তেঁতুলিয়ায় ২৭, সিলেটে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ রবিবার (১২ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.