এইমাত্র পাওয়া

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির চারটি শূন্য পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

বিভাগ: ডাক ও টেলিযোগাযোগ

চাকরির ধরন: সরকারি চাকরি

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ১৭ মে ২০২৪

পদের সংখ্যা: ৪টি

লোকবল নিয়োগ: ১৬ জন

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২ টি

বেতন: ১১,০০০-‍২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন: ১১,০০০-‍২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি

বেতন: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১২টি

বেতন: ৮,২৫০-‍২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ ২২৩ টাকা এবং ৪ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৪ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.