ঢাকা: আগামী ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ঈদে সবাই যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সুপারিশ করেছে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
কমিটির সুপারিশ আগামীকাল মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন মোজাম্মেল হক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
