এইমাত্র পাওয়া

“আমি ‘টক’ মানুষের চেয়ে ‘সাওয়ারডো’ বেশি পছন্দ করি”

বিনোদন ডেস্ক।।

গত ১০ মার্চ লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে পশ্চিবঙ্গের তৃণমূল কংগ্রেস। ৪২টি কেন্দ্রের প্রার্থী তালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। কিন্তু এতে নাম নেই অভিনেত্রী নুসরাত জাহানের। তিনি বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য ছিলেন। যদিও আসন্ন লোকসভা ভোটের তৃণমূলের প্রার্থী তালিকা বলছে, ওই কেন্দ্র থেকে ভোটে লড়বেন নুরুল ইসলাম।

নুসরাতকে টিকিট দেয়নি দল। লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, উদাস ভঙ্গিতে বসে রয়েছেন নায়িকা।

সামনের টেবিলে রাখা নানা ধরনের খাবার, পানীয়, ফ্রেঞ্চফ্রাই। একটি প্লেটে ‘সাওয়ারডো’। পাউরুটি, লেটুস ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি টক স্বাদের এক বিশেষ পদ।

ছবির নিচে নুসরাত যা লিখেছেন, তা বাংলা করলে দাঁড়ায়Ñ “আমি ‘টক’ মানুষের চেয়ে ‘সাওয়ারডো’ বেশি পছন্দ করি।” ভোটের টিকিট না দেওয়ায় নুসরাত কী খোঁচা দিলেন দলকে? নাকি পাঁচ বছরের বিদায়ী সংসদ সদস্যের মনে একরাশ অভিমান জমা হয়েছে? তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এসব কিছুর উত্তর অবশ্য একমাত্র দিতে পারেন নুসারতই।

শিক্ষাবার্তা ডট কম/জামান/১৪/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.