এইমাত্র পাওয়া

বিপুল ব্যবধানে জিতলেন মাশরাফি

নড়াইলঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে এক লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।

রবিবার (০৭ জানুয়ারি) জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। এ আসনে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ।

১৪৭টি কেন্দ্রে মাশরাফি পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪১ ভোট।

নড়াইল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে নারী ভোটার সংখ্যা একলাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা একলাখ ৮১ হাজার ৯৯০ জন। নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.