নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৭ জানুয়ারি) বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়েছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তার প্রতিদ্বন্দ্বী মীর সামসুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ১৮৩ ভোট। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীর তুলনায় ৮৪ হাজার ৮৬৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শিক্ষামন্ত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে লড়েছেন ৭ জন প্রার্থী। তার মধ্যে আওয়ামী লীগ মনোনীত দীপু মনি সর্বাধিক ভোট পেয়ে জিতেছেন।
ইসি সূত্রে জানা গেছে, চাঁদপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ৯৩২ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৭ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজর ৮৯৩ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৫টি কেন্দ্রের মাধ্যমে এই আসনের ১৬৫টি ভোটগ্রহণ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
