এইমাত্র পাওয়া

৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা এ মাসেই

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সবকিছু ঠিক থাকলে চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে স্থগিত লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে পিএসসি।

শুক্রবার (৫ জানুয়ারি) পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, ৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা চলতি মাসের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে সভা হওয়ার কথা রয়েছে। সভায় পরীক্ষা আয়োজনের বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করার কথা জানায় পিএসসি।

এর আগে, গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। এ বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

তবে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি ৫৩৯ জন নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.