নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন মো. দেলোয়ার হোসেন মজুমদার।
সোমবার (৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।এর আগে এ কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী হয়েও প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্বে ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী সুপিরিয়র সিলেকশন বোর্ডের গত ১১ অক্টোবরের সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এ কর্মকর্তাকে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হলো। এর ফলে তিনি গ্রেড-২ কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন।
জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬৬০০০-৭৬৪৯০ বেতনক্রমে (নন-ক্যাডার, গ্রেড-২) প্রধান প্রকৌশলী পদে তাকে পদোন্নতি দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
