নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ৩ ডিসেম্বর। এ প্রক্রিয়া শেষে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে বোর্ডগুলো। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (৪ ডিসেম্বর) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গনমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে। এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সে হিসেবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করব।
এর আগে গত ২৭ নভেম্বর এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হয়েছে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদনে ৩০০ টাকা ফি কাটা হয়।
গত ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
