ইউএনও’র হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

ঝালকাঠিঃ জেলার নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. নজরুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে নলছিটি পৌরসভার বৈচন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার এক কৃষক তার দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ের সঙ্গে শুক্রবার পৌরসভার মল্লিকপুর এলাকার এক ছেলের বিয়ে দিচ্ছিলেন। জাল জন্ম নিবন্ধনে চলছিল বাল্যবিয়ের সব প্রস্তুতি। গোপন খবর পেয়ে ইউএনও নজরুল ইসলাম ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বর ও কনের বাবাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

ইউএনও মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.