নিজস্ব প্রতিবেদক, মাদারীপুরঃ জেলার শিবচরে উপজেলায় রেললাইনে আড্ডার সময় ট্রেনের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি সুব্রত গোলদার।
মো. ইবরাহীম (১৫) উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি এলাকার হিরু খানের ছেলে ও রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাতে ওসি জানান, শুক্রবার সন্ধ্যায় শিকদার কান্দি এলাকায় রেল লাইনের পাশে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল ইবরাহীম। এ সময় ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি ট্রেন আসলে সময়মত সরে যেতে না পারায় ইবরাহীমের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরিবারের লোকজন তাকে ঢাকা নেওয়ার পথে ইবরাহীম মারা যায়।
মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার বলেন, “ছেলেটি খুব নম্র প্রকৃতির ছিল। আমরা সকল শিক্ষক তার মৃত্যুতে শোকাহত।”
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
