রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দির নারুয়া ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আজিজ মহাজনকে (৪০) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা মামলার আসামি সহকারী শিক্ষক সাজিদ হাসান রাফিকে সাময়িক বরখাস্ত করেছে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তিনি ৩৮ নং গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক।
তিনি জানান, সাজিদ হাসান রাফি শ্রমিকলীগ নেতা হত্যা মামলার সাত নম্বর আসামি। তার বিরুদ্ধে গত ১৬ অক্টোবর থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর ওই রাতেই সে র্যাবের হাতে গ্রেফতার হয়। বি.এস.আর পার্ট-১ এর বিধি ৭৩, নোট-২ অনুযায়ী ১৭ অক্টোবর থেকে চাকুরি হতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি মোতাবেক তিনি খোরাকী ভাতা পাবেন।
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল বুধবার সাময়িক বরখাস্তের অফিস আদেশে স্বাক্ষর করেন।
১৫ অক্টোবর রবিবার রাতে শ্রমিকলীগের সহসভাপতি আজিজ মহাজনকে গড়াই নদীর জেগে ওঠা চরকে কেন্দ্র করে নৃশংস ভাবে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৬ অক্টোবর সোমবার আজিজের বড় ভাই মো: আব্দুর রহমান বাদি হয়ে ২৪ জন নাম উল্লেখ করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই র্যাব-১০ ফরিদপুর বিশেষ অভিযান চালিয়ে সাজিদ হাসান রাফি ও তার বাবা এবং ভাইকে গ্রেফতার করে। বর্তমান সাজিদ হাসান রাফি জেল হাজতে রয়েছেন।
এই হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন সাজিদ হাসান রাফি, তার বাবা শাহাদাত মন্ডল এবং ভাই মোঃ মেহেদী হাসান দিপু।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
