ঢাকাঃ বাংলাদেশের বিভিন্ন জেলায় আবাসনসুবিধা সংবলিত ১০টি স্কুল ও এতিম ভবন নির্মাণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি। এর ফলে কমপক্ষে ২ হাজার এতিম ও দরিদ্র শিশু উন্নত পরিবেশে শিক্ষার সুযোগ পাবে বলে মঙ্গলবার (২১ নভেম্বর) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দরিদ্র শিশুদের জন্য শিক্ষার সুযোগ প্রসারিত করার অংশ হিসেবে ফরিদপুর, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, গাইবান্ধা, গোপালগঞ্জ, কুষ্টিয়া ও বগুড়া জেলায় নতুন এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে। ভবনগুলোর প্রতিটিতে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ, অফিস কক্ষ ও আবাসন সংশ্লিষ্ট নানা সুবিধা।
নতুন স্কুল ভবন নির্মাণ করায় কাতার চ্যারিটি এবং এর ডোনারদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
মেহেরপুরের গাংনি উপজেলায় ফার্স্ট চয়েজ মডার্ন স্কুলের সভাপতি রাশেদ কবির বলেন, নতুন এই ভবন নির্মাণের ফলে কমপক্ষে ২০০ দরিদ্র শিক্ষার্থী সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। এটি স্থানীয়দের জন্য একটি বড় সুখবর।
কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের প্রকল্প পরিচালক সোহেল আলম বলেন, গত ৫ বছরে কাতার চ্যারিটি বাংলাদেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ৫০টি স্কুল ও এতিম ভবন নির্মাণ করেছে। এতে উপকৃত হয়েছে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী। বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নে কাতার চ্যারিটির এই উদ্যোগ চলমান রয়েছে বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

