এইমাত্র পাওয়া

ট্রাক কেড়ে নিলো স্কুলশিক্ষকের প্রাণ

কিশোরগঞ্জ জোলার পাকুন্দিয়া উপজেলার নারান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সিএনজি চালিত অটোরিকশাযোগে ঢাকা যাওয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের শিববাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে বহনকারী অটোরিকশাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তার ছোট ভাই নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত প্রধান শিক্ষক হারুন অর রশিদ নারান্দি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেল। তিনি পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.