ঢাকাঃ রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে বিঘ্নিত হওয়া ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করতে এক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আইএসপি অ্যাসোসিয়েশন-বিআইএসপিএ।
সংগঠনটির সভাপতি এমদাদুল হক জানান, নিরাপত্তার জন্য ভবনটিতে এখনও কাউকে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে সেখানে কাজ করা যাচ্ছে না। তাই নেট সেবা স্বাভাবিক করতে সময় লেগে যাচ্ছে।
তিনি বলেন, আমাদেরকে ভবনে ঢোকার একসেস না দিলে, ইকুইপমেন্ট বের করতে না দিলে তো এটা লাইভ করতে সময় লাগবে। ওই ভবনে যদি আমরা কাজ করতে না পারি তাহলে ইন্টারনেট সেবা পুরোপুরি চালু হতে আরও এক সপ্তাহ সময় লেগে যাবে। আর একসেস দিলে আমরা আজই লাইভ করে ফেলব।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ৫ টায় মহাখালীর ১৪ তলা খাজা টাওয়ারে আগুন লাগে। আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে টানা কাজ করে। পরে শুক্রবার সকাল পৌনে নয়টায় ভবনটি অগ্নিমুক্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
