এইমাত্র পাওয়া

পূর্বধলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি মো. গোলাম মোস্তফা।।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ বুধবার দুপুরে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা হলো উপজেলার বিশকাকুনি ইউনিয়নের পুটিকা গ্রামের আবু ছিদ্দিকের ছেলে সাকিব মিয়া (৭) ও মোজাম্মেল হকের ছেলে নাঈম মিয়া (৮)।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সাকিব ও নাঈম উপজেলার গাইলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। আজ দুপুরে তারা স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল। এ সময় তারা জামা কাপড় খোলে রাস্তার পাশে একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্কুল ছুটির অনেক পরও তারা বাড়িতে না ফেরায় খোঁজাখুজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.