প্রাক-প্রাথমিক শিক্ষা শ্রেণিকক্ষ সুসজ্জিতকরণ প্রসঙ্গে শিক্ষকদের উদ্দেশে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছ যে, প্রাক প্রাথমিক শ্রেণি সুসজ্জিত করার নিদিষ্ট কোন নির্দেশনা/নিয়মনীতি অনুসরণ করে যথাযথভাবে সুসজ্জিত করা হচ্ছে না । এক্ষেত্রে শ্রেণিসজ্জা ও উপকরণ রাখার ব্যবস্থাপনায় বেশ অসংগতি লক্ষণীয়। অথচ শিক্ষকদের প্রশিক্ষণে এ সকল বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছিল।
প্রসঙ্গত, এ বিষয়ে এপ্রিল ২০১৪ মাসে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শ্রেণিকক্ষ ও উপকরণ বিন্যাস, সজ্জা ও ব্যবস্থাপনা, নির্দেশিকা প্রদান করে যার সফটকপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে রয়েছে।
এতে আরো বলা হয়, উল্লেখ্য মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের একটি অন্যতম শর্ত হচ্ছে সুসজ্জিত শ্রেণিকক্ষ। এমতাবস্থায়, পত্র জারী পর হতে সংশিষ্ট বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ ২০১৪ সালে জারীকৃত নির্দেশিকা অনুষায়ী সুসজ্জিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো । এর কোন ব্যত্যয় হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রাক-প্রাথমিক শিক্ষক ও সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিধি ঘোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
