বাড়ি নির্মাণের ঋণের সর্বোচ্চ সীমা ৮০ লাখ টাকা বাড়িয়ে ২ কোটি টাকা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এবিষয়ে সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
গত ৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেন ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা।
ওই বৈঠকে এবিবির পক্ষ থেকে গৃহঋণের সর্বোচ্চ সীমা ১ কোটি ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকায় উন্নীত করার দাবি জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক সে বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছিল।
ওই দাবির আলোকেই মঙ্গলবার সার্কুলার জারি করা হয়েছে বলে জানান ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আহসান।
সার্কুলারে বলা হয়েছে, গৃহ নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, দেশে উচ্চতর মধ্যবিত্ত গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং আবাসনের বর্ধমান চাহিদার প্রেক্ষাপট বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ঋণ ও মূলধনে অনুপাত আগের মতোই ৭০: ৩০ রাখা হয়েছে। অর্থাৎ ১ কোটি টাকার ফ্ল্যাটে ব্যাংক ৭০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করতে পারবে। বাকি ৩০ লাখ টাকা দিতে হবে গ্রাহককে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল