ফাইল ছবি

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৭৫২ জন মারা গেলেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫৬ জন। এদের মধ্যে ২ হাজার ৪৫ জন ঢাকার বাইরের। ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২২৮ জন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.