বিদ্রোহ করলে আনসারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

ঢাকাঃ আনসার ব্যাটেলিয়নে বিদ্রোহ বা ষড়যন্ত্র করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘আনসার ব্যাটেলিয়ান আইন-২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক প্রেস বিফ্রিংয়ে তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্রোহে প্ররোচনা, উপস্থিত থাকা, বিদ্রোহের তথ্য থাকলে অবহিত না করা এমন ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেয়ার মত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এছাড়া সরকারি বা ব্যাটালিয়নের সম্পদ চুরি, প্যারেডে অনুপস্থিত থাকা, বিনা নোটিশ অফিসে অনুপস্থিতর জন্যও আলাদা সাজার বিধান রাখা হয়ছে নতুন আইনে।

তিনি আরও বলেন, ছোট অপরাধরে জন্য ডিজির নেতৃত্ব বিচার হবে এবং বড় অপরাধে প্রচলিত আইনে বিচার হবে।

এর আগে গত বছরের ২৮ মার্চ ‘আনসার ব্যাটালিয়ন আইন-২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.