শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষার ফল আগামী সোমবার প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এদিন খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, আগামী সোমবার এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে সব বোর্ডগুলো সম্মত হয়েছে। সব বোর্ড এক যোগে এ ফল দেবে।
এর আগে গত ২৮ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
