এইমাত্র পাওয়া

ফল প্রকাশ: ডিগ্রী ১ম বর্ষ’র পুনঃনিরীক্ষণ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার পুনঃনিরীক্ষনের ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার পুনঃনিরীক্ষনের ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা রেজিস্ট্রশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইট থেকে জানা যাবে।

এছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয় nu<space>deg<space>roll no লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.