মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় আগত নতুন শিক্ষাবর্ষে (২০২০ সাল) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসায় শিক্ষার্থী বৃদ্ধি করতে বিভিন্ন শ্রেণীতে নতুন নতুন শিক্ষার্থী ভর্তি করনে এবং শিক্ষার্থী ঝড়েপড়া রোধে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা করা হয়েছে।
৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মো. আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মো. মোশারফ হোসেন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, মাহবুব হোসাইন রূপম প্রমুখ।
এসময় সহকারী শিক্ষক মো. শওকত আলী ও নুসরাত জাহান; সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম, ক্বারি কাজিমদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, উর্মি আক্তার, কব্দুল হোসেন, আবুল মিয়াসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও মতবিনিময় সভা শেষে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ভর্তি কারী ও ঝড়েপড়া রোধ কারী সেরা ৩ জনকে আনুষ্ঠানিক ভাবে উদ্দীপনা পুরস্কার প্রদানের ঘোষণা দেন সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল