এইমাত্র পাওয়া

প্রাথমিকের স্কুল ম্যানেজিং কমিটির নীতিমালায় আসছে পরিবর্তন

স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) নীতিমালা সংস্কার করা হচ্ছে, শিগগিরই এটি কার্যকর হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের অংশগ্রহণে উদ্ভাবন ও সেবা সহজীকরণ সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন জানান, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) নীতিমালা সংস্কার করা হচ্ছে, যা অচিরেই কার্যকর হবে।

তিনি বলেন, তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। তারা সেবাধর্মী মানসিকতা নিয়ে কাজ করছেন, যার ফলে গ্রাহকের সেবা পাওয়া সহজ হচ্ছে। আরও সেবাধর্মী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এতে গ্রাহকের সেবা প্রাপ্তি যেমন সহজ হবে, তেমনি তাদের দোয়াও পাওয়া যাবে।

অনলাইন পদ্ধতিতে শিক্ষক বদলি নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং এ কাজ শিগগিরই সম্পন্ন হবে বলে জানিয়েছেন সচিব।

কর্মশালায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলম ও মো. বদরুল হাসান বাবুল উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.