এইমাত্র পাওয়া

শিক্ষা উপমন্ত্রীর মন্তব্যে ভিপি নুরের কড়া জবাব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল। তার কথার জবাবে বুধবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

তার লেখাটি  পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল-

নুর লিখেছেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আজকে সংবাদ সম্মেলনে, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপমন্ত্রী বলেন, ছাত্রলীগের একটি ঐতিহ্য আছে। কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রলীগকে দোষী সাব্যস্ত করে থাকে। দুর্নীতিবাজ প্রশাসন আর সন্ত্রাসী, চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় বুঝছেন???”

প্রসঙ্গত, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শিক্ষা উপমন্ত্রী বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ছাত্রলীগের একটি ঐতিহ্য আছে। কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রলীগকে দোষী সাব্যস্ত করে থাকে। তবে ছাত্রলীগের পদে থেকে কেউ যদি কোনো সহিংসতার সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.